
আজ মঙ্গলবার সকালে নিহতের ভাই মো. ইব্রাহিম এ মামলার আবেদন করেন। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন বাদীর জবানবন্দি গ্রহণ করে আদাবর থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, তার বড় ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ, সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান, এসআই মাসুম বিল্লাহ ও মো.রশিদ।
মামলায় অভিযোগ করা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুরে অন্যান্য আসামিদের নির্দেশে আদাবর থানার সামনে পুলিশের গুলিতে সোহেল রানা মারা যান।