1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শৈত্যপ্রবাহের মধ্যেই দুই বিভাগে বৃষ্টির আভাস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

শৈত্যপ্রবাহের মধ্যেই দুই বিভাগে বৃষ্টির আভাস

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৯৭ 0 বার সংবাদি দেখেছে
18

নিজস্ব প্রতিবেদক // আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ দেশের ১০ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আগামী ১০ দিনে শৈত্যপ্রবাহের তীব্রতা বৃদ্ধির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও এ সময়ের মধ্যে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।

শুক্রবার দুপুরে আবহাওয়াবিদ মো. শাহিন উল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তীব্র বৃষ্টি বা ঝড় হওয়ার সম্ভাবনা নেই। তবে, রংপুর ও রাজশাহী বিভাগে কিছু এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি হতেও পারে।

এদিন, চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। রেকর্ড বলছে, সকাল ৯টায় এখানকার তাপমাত্রা ছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাংশ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এ তিন দিন।

এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। পরবর্তী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায়ও রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়া অফিস বলছে, আগামী তিন দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ সময় অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, আগামী ১০ দিনের মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগে কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews