1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শ্রমিকদল নেতার মুক্তির দাবিতে মহিপুরে মানববন্ধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

শ্রমিকদল নেতার মুক্তির দাবিতে মহিপুরে মানববন্ধন

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৮৬ 0 বার সংবাদি দেখেছে
47

মো:রাকিব জোমাদ্দার মহিপুর( পটুয়াখালী) প্রতিনিধি // পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মামুন মোল্লাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৯ এপ্রিল) শেষ বিকেলে খাপড়াভাঙ্গা সেতুতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, মহিপুর থানা যুবদল নেতা আলী আক্কাস হাওলাদার, মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন, মহিপুর থানা শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক সাগর সিকদার, শ্রমিক নেতা ইউনুসহ মহিপুর থানার ও লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কারাবন্দী মামুন মোল্লার নিঃশর্ত মুক্তি চেয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য: গত ১৬ মার্চ আলীপুরের থ্রি পয়েন্ট এলাকায় জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মশিউর রহমান নামের এক ব্যক্তিকে তুলে নিয়ে মারধর ও ২ লাখ ৪০ হাজার টাকা ছিঁনিয়ে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগে মহিপুর থানায় মামলার দায়ের করেন। এ মামলায় গত ৯ এপ্রিল মধ্যরাতে লতাচাপলী ইউনিয়নের খাজুরা এলাকার নিজ বাসা থেকে মামুন মেল্লাকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ। ১০ এপ্রিল তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews