1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ষষ্ঠ দিনের মতো ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

ষষ্ঠ দিনের মতো ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১০০ 0 বার সংবাদি দেখেছে
40

নিজস্ব প্রতিবেদক // হাতে ছাতা, মুখে বাঁশি নিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে ট্রাফিকসিস্টেম নিয়ন্ত্রণের জন্যে ষষ্ঠ দিনের মতো আজও দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। বাস, মাইক্রো, মোটরসাইকেল ও রিকশার জন্য লেন ভাগ করে দিয়ে তা নিয়ন্ত্রণে চলছে কাজ। আর তাতে সড়কে শৃঙ্খলা মানতে বাধ্য হচ্ছেন চলাচলকারীরা।

রোববার সরেজমিনে দেখা যায়, ট্রাফিকব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট, শ্যামলী, মোহাম্মদপুর ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে ট্রাফিকব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা।

এতে যেখানে-সেখানে থামতে পারছে না গাড়ি। উল্টোপথে চলারও কোনো সুযোগ নেই। হেলমেট ছাড়া মোটরসাইকেল চলা বন্ধ। লাইন ভেঙে তাড়াহুড়ো করে সামনে যাওয়ার তাড়া নেই চালকদেরও। পথচারীরা রাস্তা পার হচ্ছেন শৃঙ্খলা মেনে। যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রীও তুলতে পারছেন না বাসের হেলপাররা।

সড়কে দায়িত্ব পালন করার সময় ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, পুলিশ সড়কে নেই; আছে কিছু আনসার সদস্য। তাদের একার পক্ষে সড়কের যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। তাই জনসাধারণের যেন কোনো ভোগান্তি না হয়, সেজন্য আমরা সড়কে নেমেছি। তারা যতক্ষণ পর্যন্ত তাদের দায়িত্ব বুঝে না নেবেন, আমরা ততক্ষণ পর্যন্ত সড়কের ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews