1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সংখ্যালঘু নির্যাতনের নামে অপপ্রচার বন্ধের দাবিখ্রিস্টান এসোসিয়েশনের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সংখ্যালঘু নির্যাতনের নামে অপপ্রচার বন্ধের দাবিখ্রিস্টান এসোসিয়েশনের

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৬৬ 0 বার সংবাদি দেখেছে
30

নিজস্ব প্রতিবেদক।।

সংখ্যালঘু নির্যাতনের নামে মিথ্যা অপপ্রচার করে দেশের ভাবমূর্তি নষ্টকরি পতিত সরকারের এজেন্টদের অপপ্রচার বন্ধের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্টা।

বুধবার (১৯ মার্চ) সংগঠনটির যুগ্ম মহাসচিব জুয়েল আন্তনি চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদের বসবাস করে আসছিলো। পতিত সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন, অন্যায় অত্যাচার হয়েছে তা অবর্ণনীয়। গত বছর মে মাসে পতিত সরকারের অবৈধ প্রধানমন্ত্রী তার এক বক্তৃতায় বাংলাদেশকে পূর্ব তিমুরের মতন একটি খ্রিস্টান রাজ্য বানানোর চেষ্টা চলছে বলে যে বক্তিতা দিয়েছিলো তা নিঃসন্দেহে খ্রিস্টান সমাজের উপর নির্যাতন ও ধর্মীয় সহিংসতা লাগানোর চেষ্টা ছিল মাত্র, উনার প্ল্যান ছিল এই কথা বলার পর ধর্মপ্রাণ মুসলিম জনগণ খ্রিস্টানদের উপর হামলা করবে আর উনি সেটাকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে ধর্মপ্রাণ মুসলমান ভাইদের নিধন করবেন। ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর প্রিয়া সাহা, রানাদাশ গুপ্ত, নির্মল রোজারিও গংরা পতিত সরকার ও একটি নির্দিষ্ট দেশের দালালি করে আবার ও দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হয়ে দেশের বাইরে সংখ্যালঘু নির্যাতনের নামে বর্তমান অন্তর্বর্তীনকালীন সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে প্রশ্নবিদ্ধ করে তোলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন অবিলম্বে এই সমস্ত অপপ্রচার বন্ধের আহব্বান জানাচ্ছে এবং যে সমস্ত রাষ্ট্র এই সমস্ত রাষ্ট্রদোহীদের চক্রান্তে সংখ্যালঘু : নির্যাতনের নামে লাফাচ্ছে তাদের এই দেশে এসে তদন্ত করার আমন্ত্রণ জানাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews