1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সংবাদ প্রকাশের পর দখলমুক্ত হলো খাস জমি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

সংবাদ প্রকাশের পর দখলমুক্ত হলো খাস জমি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৫৭ 0 বার সংবাদি দেখেছে
লালপুর (নাটোর) প্রতিনিধি // নাটোরের লালপুরে উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি খাস জায়গা দখল মুক্ত করল উপজেলা প্রশাসন। চলতি মাসের বিভিন্ন গণমাধ্যমে  লালপুরে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ শিরোনামে একটি তথ্য বহুল সংবাদ প্রকাশ করা হয়েছিল।
সোমবার (২৫ নভেম্বর ২০২৪) বিকেলে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বসন্তপুর মৌজায় দখল মুক্ত অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) শিমুল আক্তার।
এসময় তিনি বসন্তপুর মৌজার আর এস ১৫ খতিয়ানের ২৮৫নং দাগে ১নং খাস খতিয়ানভূক্ত ০.৬৮ একর জমির দখলকৃত অংশ উচ্ছেদ অভিযান চালিয়ে দখল মুক্ত করে ফ্লাগ টাঙ্গিয়ে দেন।
স্থানীয়সূত্রে জানাযায় বেড়িলাবাড়ি গ্রামের জমির উদ্দিনের ছেলে মহিবুর রহমান নামের এক ব্যাক্তি অবৈধভাবে ঘর নির্মাণ করে দখলে রাখেন এবং সেখানে ৫টি মেহগুনি গাছ কেটে নিয়েছেন। সোমবার উচ্ছেদ অভিযান চালিয়ে সেই জমি দখল মুক্ত করা হয়। খাস জায়গাটি দখল মুক্ত হওয়ায় খুশি হয়েছেন স্থানীয় লোকজন।
লালপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিমুল আক্তার জানান, সরকারি খাস জমিতে অবৈধভাবে ঘর উত্তোলন করে দখলে নেওয়ায় উচ্ছেদ অভিযান চালিয়ে দখল মুক্ত করে সিমানা চিহ্নিত করে উচ্ছদকৃত ঘরের মালামাল জব্দ করা হয়েছে এবং অবৈধ দখলকারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হবে।
এসময় উপস্থিত ছিলেন দুড়দুড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা সোহেল আহম্মেদ ও সেনাবাহিনীর সদস্যগণ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews