1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম দলীয় পদ ও সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

 

শুক্রবার (১৯ জুন) নিজ এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তিনি মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে শারীরিক অসুস্থতা এবং পারিবারিক বিভিন্ন কারণে তিনি স্বেচ্ছায় ও ব্যক্তিগত সিদ্ধান্তে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না। ভবিষ্যতেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকব না।

পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক চাপ বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহিদুল ইসলাম বলেন, ‘আমার এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মহলের প্ররোচনায় আমি এ সিদ্ধান্ত গ্রহণ করিনি।’

 

তার এ ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews