1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সড়কের পাশে মরদেহ ফেলে পালানোর চেষ্টা, পুলিশে সোপর্দ ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

সড়কের পাশে মরদেহ ফেলে পালানোর চেষ্টা, পুলিশে সোপর্দ ২

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৩৯ 0 বার সংবাদি দেখেছে
50

নিজস্ব প্রতিবেদক // নোয়াখালীর বেগমগঞ্জে জাকির হোসেন নামের এক ব্যক্তির লাশ সড়কের পাশে ফেলে পালানোর সময় ২ ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের পলোয়ান পোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের রফিকের ছেলে।

আটককৃত ব্যক্তিরা হলেন, সোনাইমুড়ী উপজেলার কালিকাপুর গ্রামের নুরুল আমিনের ছেলে বাবু (৩৩) ও সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের জয়নাল আবেদিনের ছেলে আনোয়ার হোসেন (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশা বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের পলোয়ান পোল এলাকায় একটি লাশ ফেলে রেখে দ্রুত পালিয়ে যাচ্ছিল। স্থানীয়রা তাৎক্ষণিক দৌড়ে আমিন বাজার গিয়ে বাবু ও আনোয়ারকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

নিহত জাকিরের স্ত্রী ফাতিমা বেগম হিরা অভিযোগ করে বলেন, আমার স্বামীর সঙ্গে মাটি নিয়ে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বারবার সাহায্য চাইলেও তারা আমাকে সাহায্য করেনি। আজ আমার স্বামীকে তুলে গেলে এই খবরও আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। তবুও তারা উদ্ধার করেনি। আমার স্বামীর লাশ এখন আমার কাছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, মরদেহ সড়কের পাশে রেখে পালানোর সময় স্থানীয়রা দুজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী হাসপাতালে ভর্তি করে। একই সঙ্গে জাকির হোসেনের মরদেহ উদ্ধার করে একই হাসপাতালের মর্গে রাখা আছে। তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় ডাকাতি, নারী শিশু নির্যাতনসহ ১১টি মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews