1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সন্তানকে খুঁজতে গিয়ে মা নিখোঁজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সন্তানকে খুঁজতে গিয়ে মা নিখোঁজ

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৭৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মায়ের সঙ্গে চিকিৎসা করাতে গিয়ে সিয়াম নামের এক শিশু নিখোঁজ হয়েছে। পরে সন্তানকে খুঁজতে গিয়ে দিনভর নিখোঁজ হয়েছে মা রিনা বেগম। নিখোঁজ সিয়াম (৬) নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ গ্রামের মালদ্বীপ প্রবাসী রায়হান মিয়ার ছেলে।

সরেজমিনে নিখোঁজ সিয়ামের বাড়িতে গেলে তার চাচা ওবায়দুল হক বলেন, বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল দশটায় রিনা তার ছেলে সিয়ামকে ডাক্তার দেখাতে নিয়ে যান। চিকিৎসা শেষে ওষুধ আনতে গেলে সেই সময় হারিয়ে যায় সিয়াম। হাসপাতালে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ওই সময় হাসপাতালের সামনে থাকা এক পথচারী রিনাকে বলেন, একটি ছেলে রসুল্লাবাদ গ্রামের অটোরিকশায় উঠতে দেখছি।

তিনি বলেন, এই কথা শুনে রিনা ছেলের খোঁজে বেরিয়ে যান। আমাকে দুপুর ১টার দিকে ফোন করে সিয়াম নিখোঁজ হওয়াসহ এসব কথা জানান রিনা। তখন রিনা নবীনগর ফল বাজারে আছে এবং তার মোবাইলে চার্জ নেই একথাও আমাকে বলেন। এটাই ছিল তার সাথে শেষ কথা। এরপর থেকে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।

সংবাদ পেয়ে আমরাও সিয়ামকে খুঁজতে বের হই। এলাকায় মাইকিং করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের ছবি দিয়ে নিখোঁজ হবার সংবাদ প্রচার করা হচ্ছে। এখনো তাদের কোনো খোঁজ পাইনি। এ বিষয়ে নবীনগর থানার ওসি মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পুলিশ এ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews