1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সন্তান জন্মের সংবাদে মিষ্টি নিয়ে ফেরার পথে বাবার মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সন্তান জন্মের সংবাদে মিষ্টি নিয়ে ফেরার পথে বাবার মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৮০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলার চরফ্যাশনে সন্তান জন্মের খবর শুনে মিষ্টি নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. জিয়া উদ্দিন রনি (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে মো. তকি (১৫) নামে এক কিশোরের।

আজ শুক্রবার রাতে চরভদ্রাসনের ওমরপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি ওই ইউনিয়নের কাদের মিয়ার ছেলে। গুরুতর আহত কিশোর তকিকে প্রাথমিক চিকিৎসা শেষে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

নিহত রনির স্বজনরা জানান, বিকেলে রনির স্ত্রী একটি পুত্র সন্তান জন্ম দেন। পুত্র সন্তান জন্মের খবরে খুশিতে রনি চরফ্যাশন বাজার থেকে খালতো ভাই মো. তকিকে সঙ্গে করে মিষ্টি নিয়ে বাড়ি ফেরার পথে ওমরপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুৎদের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক যুবক রনিকে মৃত ঘোষণা করেন। আহত কিশোর মো. তকিকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

চরফ্যাশন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews