1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সমাজ থেকে মাদককে যে কোনো মূল্যে নির্মূল করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭৯০ পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দস্যুমুক্ত সুন্দরবনে ফের দস্যু তৎপরতার শঙ্কা মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ রামপালে ডেঙ্গুর বাড়তি সংক্রমণ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছয়জন গ্রেপ্তার 

সমাজ থেকে মাদককে যে কোনো মূল্যে নির্মূল করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, সমাজ থেকে মাদককে যে কোনো মূল্যে নির্মূল করতে হবে। আমরা যদি মাদক নির্মূল করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। মা-বোনরা নির্বিঘ্নে ও নিরাপদে চলাফেরা করতে পারবে না।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি। একই সঙ্গে দলের প্রতিষ্ঠালগ্ন থেকে যেসব নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, তাদের অবদানের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে উপজেলা পরিষদের সামনে আড়িয়াল খাঁ নদে মাছের পোনা অবমুক্ত করেন ও উপজেলা পরিষদের মাঠে গাছের চারা রোপণ করেন।

বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাচ্চুর পরিচালনায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ কাদের জলিল, যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, বেনজির আহমেদ, মতিউর রহমান, বেলাবো উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আক্তারুজ্জামান আক্তার, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়া, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহিরুল হক তানভীর, বেলাবো ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই মেম্বার, আমলাবো ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিলউল্লাহ্ তপন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন শ্যামল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন রাজ, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আশিক সুজন মামুন, সিনিয়র সহ-সভাপতি তারেক ফকির, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews