1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৮৮ 0 বার সংবাদি দেখেছে
39
অনলাইন ডেস্ক // মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন এবং সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের স্বার্থে ৫৮ দিন সাগরে যেকোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আগামী ১৫ এপ্রিল মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে, যা বলবৎ থাকবে ১১ জুন পর্যন্ত।

আজ বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

উপসচিব এইচ. এম. খালিদ ইফতেখার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩ এর বিধি ৩ এর উপবিধি (১) এর দফা (ক) তে প্রদত্ত ক্ষমতাবলে, সরকার, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সব ধরনের মৎস্য নৌযান কর্তৃক যেকোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews