1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সরকারপ্রধান হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সরকারপ্রধান হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৭০ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক ।। সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে মালয়েশিয়ায়। যদিও নির্বাচনের পরপরই ভারত, মালয়েশিয়া ও চীনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল, শেষ পর্যন্ত কুয়ালালামপুরকেই প্রথম গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনের পর গত ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়ে তারেক রহমানকে একটি চিঠি পাঠান। একই সময়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং পরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও নিজ নিজ দেশে সফরের আমন্ত্রণ জানান। তবে ভারত বা চীন নয়, প্রথম সরকারি বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকেই অগ্রাধিকার দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, গত সোমবার (১ জুন) মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে সফরসূচি নিশ্চিত করে একটি চিঠি পাঠিয়েছে। সফরের দ্বিতীয় দিন, অর্থাৎ ২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।

এই সফরের আলোচ্যসূচি এবং বিস্তারিত কর্মসূচি এখনও ঠিক হয়নি। ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী সপ্তাহের দিকে এগুলো চূড়ান্ত হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews