1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সরকারি চাল আত্মসাতে বিএনপি নেতার কারাদণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সরকারি চাল আত্মসাতে বিএনপি নেতার কারাদণ্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১২১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কুমিল্লার লাকসামে বিএনপি নেতার বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারে এ ঘটনা ঘটে।এ সময় বিএনপি নেতা খাদ্য বান্ধব ডিলার রবিউল হোসেন রবুর ঘর থেকে ৩৫০ কেজি চাল উদ্ধার হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ এ অভিযানের নেতৃত্ব দেন। রবিউল হোসেন রবু (৪২) গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি গোবিন্দপুর পশ্চিমপাড়ার মৃত সফি উল্লাহর ছেলে।

স্থানীয় বাসিন্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামসহ একাধিক লোক জানান, সন্ধ্যায় একই পাড়ার দুর্সম্পর্কীয় এক চাচির ঘরে ধান বলে চালগুলো রেখে যান রবিউল হোসেন রবু। বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন ৯৯৯ এ কল করেন।

এ সময় চাল বহনকারী রিকশাচালক সফিকুর রহমানকে আটক করেন এলাকাবাসী। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ডিলার রবিউলকে ডেকে আনেন। জিজ্ঞাসাবাদে রবিউল চালগুলো বিতরণ না করে অবৈধভাবে আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসে বলে স্বীকার করেন।

একই গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, আমাদের দলে কোনো দুস্কৃতিকারী, চোর ও অন্যের সম্পদ আত্মসাৎকারীর স্থান নেই। আমরা নেতাদের বিষয়টি জানিয়েছি। তার বিরুদ্ধে শীর্ষস্থানীয় নেতারা সাংগঠনিক ব্যবস্থা নেবেন।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, জিজ্ঞাসাবাদে ডিলার রবিউল হোসেন চালগুলো বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসেন বলে স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তার ডিলার লাইসেন্স বাতিল করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews