
মন্ত্রী বলেন, ‘সরকারের কাজের সমালোচনা ও ভুলত্রুটি তুলে ধরলে তা সংশোধনের সুযোগ তৈরি হয়। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা কাজগুলো ঠিকমতো করছি কি না, আপনারা লিখবেন। আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন, যাতে আমরা সেগুলো সংশোধন করতে পারি।’
ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক ড. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, ভোলার প্রথম সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন।
অনুষ্ঠানে ভোলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন।
সভা শেষে সাংবাদিকদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান চ্যানেল আই ভোলা জেলা প্রতিনিধি ও দৈনিক ভোলার বাণীর সম্পাদক মো. হারুন অর রশীদসহ স্থানীয় সাংবাদিকরা।