1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ডিম, মুরগি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ডিম, মুরগি

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ 0 বার সংবাদি দেখেছে
54

নিজস্ব প্রতিবেদক // সরকারের বেধে দেয়া ‘যৌক্তিক দামে’ বিক্রি হচ্ছে না মুরগি ও ডিম। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সরকার নির্ধারিত দাম কার্যকর হয়নি। তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি ও ডিম। এর বাইরে বাজারে চালের দাম কমার কোনো সুখবর নেই। বরং কাঁচা মরিচ, বেগুন ও বরবটির মতো সবজির দাম কিছুটা বেড়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও নিউমার্কেট কাঁচা বাজারে ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

গত রোববার ডিম, ব্রয়লার ও সোনালি মুরগির ‘যৌক্তিক দাম’ নির্ধারণ করে দেয় সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদপ্তর।

মাসখানেক আগে বাজারে চালের দাম কেজিতে ৪-৬ টাকা বেড়েছিল। সেই দাম এখনো কমেনি। আর বাজারে এক সপ্তাহের মধ্যে আলু, পেঁয়াজ, আদা ও রসুনের দামে কোনো পরিবর্তন হয়নি।

বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮৫-১৯০ টাকা আর সোনালি মুরগি ২৭০-২৮০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া মুরগির প্রতি ডজন ডিমের দাম বাদামি ও সাদা ডিম বিক্রি হয়েছে ১৬০ টাকা দরে।

বিক্রেতাদের ভাষ্য, বুধবারের তুলনায় গতকাল পাইকারিতে ব্রয়লার মুরগির দাম ৪-৫ টাকা করে কমেছে; তবে খুচরা পর্যায়ে দাম কমেনি।

বাজারে গত সপ্তাহের তুলনায় বেগুন, বরবটি ও কাঁচা মরিচের দাম বেড়েছে। গতকাল খুচরা পর্যায়ে প্রতি কেজি আমদানি করা কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০-২২০ টাকা দরে। এ ছাড়া বেগুন ৮০-১১০ টাকা ও বরবটি ১০০-১২০ টাকা দরে বিক্রি হয়েছে। এসব পণ্যের দাম আগের সপ্তাহে কেজিতে ২০-৩০ টাকা কম ছিল। অন্যান্য সবজির দাম আগের মতোই রয়েছে।

এদিকে বাজারে চালের দাম এখনো কমেনি।

এছাড়া গতকাল প্রতি কেজি আলু ৫৫-৬০ টাকা, দেশি পেঁয়াজ ১১০-১১৫ টাকা, আদা ২৪০-২৬০ টাকা ও রসুন ২২০-২৪০ টাকায় বিক্রি হয়েছে।

বাজারে রুই, চিংড়ি ও পাঙাশ মাছের দাম কেজিতে ৩০-৫০ টাকা করে বেড়েছে। গতকাল ২ কেজি আকারের চাষের রুই ৩৫০-৩৮০ টাকা, মাঝারি আকারের চাষের চিংড়ি ৮০০-৯০০ টাকা ও পাঙাশ মাছ ২৩০-২৫০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া এক কেজি আকারের ইলিশ বিক্রি হয়েছে ১৫০০-১৭০০ টাকা দরে।

কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক রেজা আহমেদ খান বলেন, আমরা খাত–সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ডিম ও মুরগির একটা যৌক্তিক দাম প্রস্তাব করেছি। বাজারে সরবরাহ ও চাহিদার তারতম্যে এ দামে সামান্য কিছু পার্থক্য হতে পারে। তবে এসব পণ্যের উৎপাদন খরচ কমানো গেলে দাম এমনিতে কমে আসবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews