1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ: প্রধানমন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৮৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়, বরং এটি রাষ্ট্রের এক অমূল্য সম্পদ।

রোববার (১২ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর এক বিশেষ দরবারে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ৫ আগস্টের পর সৃষ্ট অস্থিরতায় প্রশাসনিক স্থবিরতা কাটাতে বাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। তাদের এই অবদান দেশপ্রেমিক জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল সেনাবাহিনীকে দুর্বল করার একটি সুপরিকল্পিত চক্রান্তের অংশ। ওই মর্মান্তিক ঘটনার বিচার নিশ্চিত করতে তাঁর সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। পাশাপাশি গত দেড় দশকে সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার যে অপচেষ্টা চালানো হয়েছে, তার সমালোচনা করে তিনি বাহিনীকে জনগণের আস্থার প্রতীক হিসেবে আরও সুসংহত করার ওপর জোর দেন।

ঢাকা সেনানিবাসের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পৌঁছালে তাঁকে স্বাগত জানান তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews