1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাংবাদিকদের সহযোগীতায় এই নগরকে সুশৃংখল করা হবে: বিএমপির কমিশনার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আরআরএফ বরিশাল পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪ কোতোয়ালি মডেল থানার আকস্মিক মাদকবিরোধী অভিযান বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার কাউনিয়ায় আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান উজিরপুরে নতুন এসিল্যান্ডের যোগদান হলুদ সাংবাদিকতার দৌরাত্ম্য ও মহামান্য হাইকোর্টের বার্তা —মো. রিয়াজ উদ্দিন উজিরপুর পৌরসভায় নাগরিকদের অংশগ্রহণে অংশীজন সভা গাজী নজরুল ৪, প্রথম স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ডে

সাংবাদিকদের সহযোগীতায় এই নগরকে সুশৃংখল করা হবে: বিএমপির কমিশনার

  • প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সংবাদিকদের সাথে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে উপস্থিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ অন্যান্যরা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবাগত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, সাংবাদিকদের সহযোগীতা পেলে এ শহরের সুশৃংখলতা বজায় রাখা সম্ভব। আপনাদের সহযোগীতায় এই নগরকেও সুশৃংখল করা হবে। এই শহরকে আমি আগে থেকেই চিনি। এ শহরের অপরাধ, অপরাধী ও সমস্যা সম্পর্কে আমার পূর্ব থেকেই একটি ধারনা রয়েছে।
শনিবার (০৮ আগষ্ট) মেট্রোপলিটন পুলিশ কমিশনার অফিসে অনুষ্ঠিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
গত ৬ আগষ্ট বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন এক সময়ের এই মেট্রোর উপ-পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।

২০২৫ সালে তিনি ডিআইজি হিসেবে পদন্নতি পান। সম্প্রতি তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন হন।
শনিবার (০৮ আগষ্ট) তিনি বরিশালে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেন। সভায় শতাধীক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সাংবাদিকরা বরিশাল মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানার সীমাবদ্ধতা, মাদক, কিশোর গ্যাং ও তীব্র যানজট নিয়ে কথা বলেন। তারা সেবাকে সহজ করতে থানা সংখ্যা বৃদ্ধির ব্যাপারেও পরামর্শ দেন।
সভার সভাপতি হিসেবে নবাগত পুলিশ কমিশনার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। তাদের সহযোগীতা থাকলে একটি সমাজ বা দেশকে সুন্দর ও সুশৃংখল করা সম্ভব। বরিশাল নগরীকে আমরা সবাই মিলে মাদক ও সন্ত্রাসমুক্ত করবো। একই সাথে নগরীর যানজট নিরসনে পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপ পুলিশ কমিশনার (সদর) আব্দুল হান্নান, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: সরফুদ্দিন ও উপ পুলিশ কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথসহ উধৃতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews