1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাঈদীর মৃত্যুতে পোস্ট, বরিশালে ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সাঈদীর মৃত্যুতে পোস্ট, বরিশালে ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার

  • প্রকাশিত : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ার পর বরিশালের উজিরপুর উপজেলার চার ছাত্রলীগ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামী ও সাধারণ সম্পাদক জালিজ মাহমুদ শাওন সাময়িকভাবে বহিষ্কারের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

সাময়িকভাবে বহিষ্কৃতরা হলেন, উপজেলার বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান শান্ত, সদস্য সাইদ ফকির, গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাজু হাওলাদার এবং গুঠিয়া আইডিয়াল কলেজ ছাত্রলীগের সভাপতি তাইজুল ইসলাম। উজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী শনিবার রাতে তাদের বহিষ্কারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

সাঈদীকে নিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়ার বিষয়টি কারণ হিসেবে সাময়িক বহিষ্কারের আদেশ দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। সেখানে বলা হয়েছে, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় সাময়িকভাবে বহিষ্কার করা হলো। তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বরিশাল জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।

তবে নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ছাত্রলীগের এক নেতা জানিয়েছেন, গত ১৪ আগস্ট ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, রাজু, সাঈদ ফকির, তাইজুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সাঈদীর মৃত্যুর খবর সম্বলিত সংবাদ কার্ড শেয়ার করেন।

অবশ্য একদিন পর আবার সেই পোস্ট মুছেও দেন তারা।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শান্ত। তিনি বলেন, গত ১৪ আগস্ট বিএনপি-জামায়াতের নেতারা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে আওয়ামী লীগ ও সরকারকে দোষারোপ করে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছিল। তখন আমি সত্য ঘটনা জেনে ফেইসবুকে নিজের আইডি থেকেই সাঈদীর মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে বলে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছিলাম।

পরবর্তিতে ভুল বুঝতে পেরে সরিয়ে নিয়েছি। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের নেতাদের কাছে ও দলের কাছে ক্ষমা চেয়েছি।
বহিষ্কারের কারণ জানতে চাইলে উজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী বলেন, এটা অভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়। তারা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড করেছে, তাই সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এখন তাদের কাছে কারণ জানতে চাওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews