1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাতক্ষীরায় ফাঁস নিয়ে প্রাণ দিলেন বিজিবি সদস্য - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

সাতক্ষীরায় ফাঁস নিয়ে প্রাণ দিলেন বিজিবি সদস্য

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৮৬ 0 বার সংবাদি দেখেছে
59

সাতক্ষীরার শ্যামনগরে ফাঁস দিয়ে আবু সালেহ আহম্মেদ (৩৫) নামে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামে এ ঘটনা ঘটে।

সিপাহি আবু সালেহ আহম্মেদ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বাসুরিয়া গ্রামের মো. সিদ্দিক মোল্যার ছেলে। তিনি বিজিবি ১৭ ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, সিপাহি সালেহ শ্যামনগরের নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকতেন। বুধবার সকাল ৭টার দিকে নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ফাঁস দেন তিনি। গুরুতর অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল ৯টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (নম্বর-৫) হয়েছে। তদন্ত কর্মকর্তা হিসেবে এসআই ফারুক আলী মন্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews