1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০বছর পলাতক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০বছর পলাতক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৮ 0 বার সংবাদি দেখেছে

সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর ছিলেন পালিয়ে। কিন্তু শেষ রক্ষা হলো না আর । অবশেষে ধরা পড়তে হলো পুলিশের হাতে ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদারকে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া বাদল হাওলাদার ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার এএসআই কাওসার আহম্মেদ জানান, ২০১৪ সালের বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি মাদকদ্রব্য(গাঁজা) জিআর মামলার বিচার শেষে তাকে ৭ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ড দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews