1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮৭ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন ডেস্ক //ঢালিউড কুইন অপু বিশ্বাস। অভিনয় দক্ষতার পাশাপাশি ফ্যাশন সচেতনতা এবং অনিন্দ্য সুন্দরের মাধ্যমে তিনি বরাবরই সংবাদ শিরোনামে থাকেন। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা ছবি মানেই ভক্তদের জন্য নতুন কোনো চমক।

এবার নতুন একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি আবারও তার ভক্ত-অনুরাগীদের মাঝে ফ্যাশনের জাদু ছড়িয়েছেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস তার নতুন ফটোশুটের তিনটি ছবি শেয়ার করেছেন।

ছবিগুলোতে তাকে একদম ভিন্ন রূপে, পরিচ্ছন্ন এবং রাজকীয় ভঙ্গিতে দেখা গেছে। ছবি শেয়ার করে অপু ক্যাপশনে লিখেছেন, ‘চিরায়ত রূপের আবেদন কখনো ফুরিয়ে যায় না।’

সোশ্যাল মিডিয়ায় অপু বিশ্বাসের এই ছবিগুলো শেয়ার করার পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেছে। অনেকেই তার মন্তব্যের ঘরে প্রশংসার ঝড় তুলেছেন। কেউ লিখেছেন ‘কিউট’, কেউ বা বলেছেন ‘রানী’। তার এই নতুন লুকে তার ভক্তরা পুরোপুরি মুগ্ধ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews