1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাবেক সংসদ সদস্য শাহজাদার বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

সাবেক সংসদ সদস্য শাহজাদার বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা

  • প্রকাশিত : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৭৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর দশমিনা-গলাচিপা আসনের সাবেক সংসদ সদস্য এস এম শাহজাদাসহ আটজনের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মামলায় আরও ২০-৩০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার বহরমপুর ইউনিয়নের খারিজা বেতাগী গ্রামের আশ্রাফ মৃধা মামলাটি করেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, গত বছরের ১২ ডিসেম্বর ঘরসহ দুটি মোটরবাইক ভাঙচুর করা হয়।

এ ঘটনায় দশমিনা থানায় করা মামলায় অভিযোগপত্র দাখিল করায় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ৯ এপ্রিল রাতে আসামিরা উপজেলার বহরমপুর ইসলামিয়া মাদ্রাসার পাশের বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করে এবং অপহরণ করে মুক্তিপণ দাবি করে। আশ্রাব বিবাদীদের সঙ্গে ৩৫ হাজার টাকায় মীমাংসা করেন।

ওই ঘটনা দেখিয়ে গত বৃহস্পতিবার আশ্রাব মৃধা বাদী হয়ে সাবেক এমপি এস এম শাহজাদাকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলা করেন। আদালতের বিচারক আশিকুর রহমান মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী পুলিশ সুপারকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, ‘এমন ঘটনা আমি কখনো সমর্থন করিনি। হিংসাত্মক রাজনীতি আমার সময় দশমিনা-গলাচিপায় হয়নি। আমার জানা মতে, যারা ঘটনা ঘটিয়েছে তখনো দশমিনা থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার অভিযোগপত্র দাখিল হয় এবং বাদী ৩৫ হাজার টাকার বিনিময়ে মীমাংসা করেন। শুনলাম বৃহস্পতিবার আমাকে প্রধান আসামি করে মামলা করেছে। এটা সাজানো ও উদ্দেশ্যমূলক। এর সঙ্গে আমার আর আমার বাবা ও অন্য আসামিদের কোনো সম্পৃক্ততা নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews