1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সিজারের মাধ্যমে গাভীর বাচ্চা প্রসব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরির পরিকল্পনা করছে সরকার তজুমদ্দিনে নোটিশ গোপন করে খেয়াঘাট ইজারা: রাজস্ব হারাচ্ছে সরকার। চলাচলের রাস্তা দখল করে দেয়াল নির্মাণ,একাধিক মামলা চলমান ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নতী করণের দাবিতে মানববন্ধন মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজিব গ্রেপ্তার! তিন দেশ থেকে একদিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা

সিজারের মাধ্যমে গাভীর বাচ্চা প্রসব

  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৪১ 0 বার সংবাদি দেখেছে

প্রসূতি নারীর সিজারের কথা অহরহ শোনা গেলেও এবার গাভীর সিজার করে বাচ্চা প্রসব করানো হয়েছে বরিশালের গৌরনদীতে। গত ১৩ এপ্রিল উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামে চিকিৎসকের মাধ্যমে কৃত্রিমভাবে গাভীটির বাচ্চা প্রসব করানো হয়।

রোববার (২০ এপ্রিল) দুপুরে গাভীর মারিক শংকর হালদারের স্ত্রী পারুল হালদার বিষয়টি নিশ্চিত করেন।

চিকিৎসক জানান, ১৩ মাস বয়সে গাভীটিকে কৃত্রিম প্রজনন বীজ দেওয়া হয়েছিল। ফলে অল্প বয়সে গর্ভধারণ ও বাচ্চা পরিপক্ব হওয়ায় সিজার করতে হয়েছে। এ ঘটনা লোক মুখে ছড়িয়ে পড়লে গাভী ও বাচ্চা দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে। এ নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শংকর হালদারের স্ত্রী পারুল হালদার জানান, গত ১৩ এপ্রিল তার একটি গাভীর প্রসব বেদনা শুরু হলে এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিনকে খবর দেওয়া হয়। অনেক চেষ্টা করেও স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করানো সম্ভব হয়নি। পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ডাক্তারদের খবর দেওয়া হয়। ওই দিন তারা এসে বাড়িতে বসে সিজারের মাধ্যমে গাভীর বাচ্চা প্রসব করাতে সক্ষম হন। এতে খরচ হয় ২০ হাজার টাকা। বর্তমানে গাভী ও বাছুর দুটিই ভালো আছে।

 

এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিন বলেন, ১৩ মাস বয়সে গাভীটিকে কৃত্রিম প্রজনন বীজ দেওয়া হয়েছিল। এরপর থেকে মাঝেমধ্যেই গাভীটি দেখে আসতাম। ১৩ এপ্রিল দুপুরে গাভীর প্রসব বেদনা শুরু হলে আমাকে খবর দেওয়া হয়। পরে দীর্ঘক্ষণ চেষ্টা করে স্বাভাবিকভাবে প্রসব করাতে না পেরে উপজেলা ভেটেরিনারি সার্জনকে খবর দেওয়া হয়। এরপর তিনি এসে গাভীর মালিকের মতামত নিয়ে সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করিয়েছেন। গৌরনদীতে এই প্রথম সিজারে কোনো গাভীর বাচ্চা প্রসব হয়েছে।

এ ব্যাপারে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ বলেন, দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সিজারের মাধ্যমে গাভীটির বাচ্চা প্রসব করানো হয়েছে। বর্তমানে গাভী ও বাচ্চা সুস্থ আছে। গাভীটি কম বয়সে গর্ভধারণ এবং বাচ্চা পরিপক্ব হওয়ায় এমনটা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews