1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত

  • প্রকাশিত : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সিলেটের গোয়াইনঘাট থানার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে চিনি আনতে গিয়ে খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিছনাকান্দি ইউনিয়নের ভগাইয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাওসার আহমেদ (৩৫) ওই ইউনিয়নের ভগাইয়া দক্ষিণ পাড়ার রোশন আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাওসার চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত। শুক্রবার বিকালে চোরাইপথে ভারত থেকে চিনি আনার জন্য বিছনাকান্দি সীমান্ত অতিক্রম করে ভারতে যান। এ সময় ভারতের একটি বাগান থেকে খাসিয়া পাহারাদার তাকে দেখে গুলি ছুড়লে নিহত হন। পরে কাওসারের সঙ্গে থাকা অন্যরা লাশ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে চিনি আনতে গিয়ে খাসিয়াদের গুলিতে কাওসার নিহত হন। লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews