1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১০৪ 0 বার সংবাদি দেখেছে
40

নিজস্ব প্রতিবেদক // লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টাকালে বাধা দিয়েছে বিজিবি। উপজেলার দহগাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার ও বুধবার (২১ আগস্ট) এ দুদিনে বেড়া নির্মাণের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেয়। এতে গোটা দহগ্রাম ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারী অস্ত্র নিয়ে বিএসএফের অসংখ্য সদস্য মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ। পাশাপাশি বিজিবিও রয়েছে সতর্ক অবস্থানে।

স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট বিজিবি সূত্র জানায়, ভারতের কুচবিহার রাজ্যের ৬ বিএসএফ ব্যাটালিয়নের ভিম ক্যাম্পের বিএসএফের সদস্যরা মঙ্গলবার রাতভর বিপুল কাঁটাতারের বেড়া ও নির্মাণসামগ্রী এনে রাখে। বুধবার ওই সীমান্তের প্রধান পিলার (ডিএএমপি) ৮ নম্বরের উপপিলার ২৩ থেকে ২৮ নম্বরের শূন্যরেখা সীমান্তে বেড়া নির্মাণ করতে থাকে। এতে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে দেড়শ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম না থাকলেও ভারতীয় কর্তৃপক্ষ সেটি না মেনে নির্মাণ করতে থাকে।

এ সময় নির্মাণসামগ্রী আনা ও বেড়া নির্মাণের ঘটনায় বিএসএফকে বাধা দেয় বিজিবি। বিএসএফ বাধা উপেক্ষা করে নির্মাণ কাজ চালাতে থাকে। এ ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানিয়ে অবস্থান নেয়। এ পরিস্থিতিতে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। পরে বিএসএফের সদস্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেয়। এ ঘটনায় পুরো দহগ্রাম ইউনিয়ন সীমান্তজুড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা এবং সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করছিল। আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বাধা দিয়েছি। এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলের পাশে উভয় দেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বর্তমানে কাজ বন্ধ আছে। দহগ্রাম ইউনিয়নবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষায় বিজিবি সব সময় তৎপর রয়েছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews