1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২০ মে ২০২৬, ০১:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১২০ 0 বার সংবাদি দেখেছে

দিনাজপুরে বিরামপুর অচিন্ততপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ ১৫ জনকে ঠেলে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত ২টার দিকে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম।

তিনি জানান, গভীর রাত আড়াইটার দিকে সীমান্ত ২৮৫ মেইন পিলার এলাকায় বিএসএফ সদস্যরা তাদের নিয়ন্ত্রণাধীন বিদ্যুতের আলো বন্ধ করে দেন। ঘটনা দেখে তাৎক্ষণিক দ্বায়িত্বরত বিজিবি সদস্যরা সেখানে ওঁত পেতে অবস্থান করে।

পরে অন্ধকারে মধ্যে ভারত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আসতে দেখেন তারা। এসময় তাদের আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়। তাদের মধ্যে তিন পুরুষ, তিন নারী এবং ৯ শিশু রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews