1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলতে গিয়ে শ্রমিকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৯১ 0 বার সংবাদি দেখেছে
37

ঝালকাঠির সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলতে গিয়ে পানিতে পড়ে মো. মোসলেম উদ্দিন মোল্লা (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৪ মে) সকাল পৌনে ১০টার দিকে শহরের পুলিশ লাইনের সামনে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।

নিহত মোসলেম উদ্দিন ভোলার লালমোহন উপজেলার ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার বাসিন্দা ও আব্দুল করিম মোল্লার ছেলে। পেশাগত কারণে তিনি ঝালকাঠি শহরে অবস্থান করছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শহরে কুতুবনগর এলাকার সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে মোসলেম উদ্দিন নদীতে পড়ে নিখোঁজ হন।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে নামে। তবে নিজস্ব অভিজ্ঞ ডুবুরি না থাকায় বরিশাল থেকে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল আনা হয়। প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযানের পর সকাল ৯টা ৪০ মিনিটে পুলিশ লাইনের সামনে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, খবর পাওয়ার পরপরই আমরা উদ্ধার কার্যক্রম শুরু করি। পরে বরিশাল ডুবুরি দলের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews