1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সুন্দরবনের ডিমেরচরে সমুদ্রে সাগরের ঢেউয়ে হারিয়ে গেল পর্যটক মাহিত আব্দুল্লাহ উদ্ধার অভিযানে নৌবাহিনী, বনরক্ষী সক্রিয় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সুন্দরবনের ডিমেরচরে সমুদ্রে সাগরের ঢেউয়ে হারিয়ে গেল পর্যটক মাহিত আব্দুল্লাহ উদ্ধার অভিযানে নৌবাহিনী, বনরক্ষী সক্রিয়

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ 0 বার সংবাদি দেখেছে
46

এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে // দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমেরচরে সমুদ্রে ডুবে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে একজন পর্যটক।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের বাড়ী রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক। বনরক্ষীরা নিখোঁজ পর্যটককে উদ্ধারে সমুদ্রে তল্লাশী চালাচ্ছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোঃ মিজানুর রহমান মোবাইল ফোনে বলেন, ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে পর্যটকবাহী জাহাজ “এমভি দি এক্সপ্লোরার” শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে কচিখালীতে নোঙ্গর করে। পর্যটকেরা নৌকায় করে ডিমেরচর সীবিচে ঘুরতে যায়। ঘোরাঘুরির এক পর্যায়ে পর্যটক মাহিত আব্দুল্লাহ তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সাথে সমুদ্রে গোসল করার সময় আকষ্মিকভাবে মাহিত সমুদ্রে তলিয়ে যায়। জাহাজ স্টাফ ও বনরক্ষীরা তাৎক্ষণিক মাহিতকে উদ্ধারে সমুদ্রে নেমে তার খোঁজ পায়নি।

ট্যুর অপারেটর অব সুন্দরবন এ্যাসোসিয়েশন (টোয়াস) এর সেক্রেটারি নাজমুল আযম ডেভিট বলেন, পয়টক নিয়ে জাহাজ “এমভি দি এক্সপ্লোরার” শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসে। জাহাজটি সুন্দরবন ঘুরে রবিবার রাতে খুলনায় পর্যটকদের নামিয়ে দেওয়ার কথা ছিলো। নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য মোংলাস্থ নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে এবং ইতিমধ্যে নৌবাহিনী ডিমেরচরে রওয়ানা হয়েছেন বলে টোয়াসের সেক্রেটারি জানিয়েছেন।

পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, ডিমেরচরে সমুদ্রে নিখোজ পর্যটককে উদ্ধারে স্পিডবোট নিয়ে বনরক্ষীরা তল্লাশী চালাচ্ছেন এবং এ বিষয়ে নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে বলে ডিএফও জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews