1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সুন্দরবনে চামড়া পা মাথাসহ ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

সুন্দরবনে চামড়া পা মাথাসহ ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া এলাকা থেকে ২৫ কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ।

রবিবার সন্ধ্যায় জোংড়া টহল ক্যাম্পের পিছনের বনের গহীনে অভিযান চালিয়ে বনপ্রহরীরা ওই মাংস উদ্ধার করেন।

 

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জোংড়া টহল ক্যাম্পের পিছনের বনের গহীনে অভিযান চালায় বনপ্রহরীরা। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা দ্রুত বনের গহীনে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেন বনপ্রহরীরা। হরিণের মাংসের সঙ্গে রয়েছে মাথা, পা ও চামড়া। এছাড়াও জব্দ করা হয় প্রায় আধা কিলোমিটার দৈর্ঘ্যের হরিণ শিকারে ব্যবহৃত ফাঁদ (সুতা/দড়ি)।

বন কর্মকর্তা দীপন চন্দ্র দাস আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও বন আইনে মামলা দায়ের করা হয়েছে। চোরাশিকারিদের শনাক্তে ও আটকে অভিযান চালানো হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews