1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সুন্দরবনে শীতে এক জেলের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সুন্দরবনে শীতে এক জেলের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৭০ 0 বার সংবাদি দেখেছে

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে শীতজনিত কারণে মোশারেফ হাওলাদার (৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় একই নৌকায় ছিলেন তার বড় ভাই আলী হোসেন হাওলাদার।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কেওড়াবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জেলে মোশারেফ হাওলাদার বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের আ. হাকিম হাওলাদারের ছেলে।

সোনাতলা গ্রামের ভিলেজ টাইগার রেসপন্স টিমের (বিভিআরটি) দলনতো মো. জাকারিয়া হোসাইন জানান, মোশারেফ হাওলাদার কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। কিন্তু জীবিকার তাগিদে জ্বর নিয়েই ভাইয়ের সঙ্গে সুন্দরবনে মাছ ধরতে যান তিনি। বড় ভাইয়ের সামনেই ছোট ভাইয়ের মৃত্যু হয়। বনের মাছ ধরারত জেলেদের নিরাপত্তায় নজরদারি বাড়ানোর দাবি জানান বিভিআরটির এই নেতা

মৃত মোশারেফ হাওলাদারের বড় ভাই আলী হোসেন হাওলাদার জানান, বিকেলের দিকে শীতের তীব্রতা বাড়লে মোশারেফ আরও অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যা ৬টার দিকে নৌকাতেই তার মৃত্যু হয়। ওইদিন রাতেই মোশারেফকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মোশারেফের স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, শীতজনিত কারণে জেলে মোশারেফের মৃত্যু হয়েছে। তারা দুই ভাই আমাদের স্টেশন থেকে পাস নিয়ে বনের কেওড়াবুনিয়া খালে মাছ ধরতে গিয়েছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews