1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সুন্দরবন ভ্রমণে নিখোঁজ যুক্তরাষ্ট্রপ্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সুন্দরবন ভ্রমণে নিখোঁজ যুক্তরাষ্ট্রপ্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৩১ 0 বার সংবাদি দেখেছে

সুন্দরবনের ঢাংমারী নদীতে নৌযানডুবির ঘটনায় নিখোঁজ যুক্তরাষ্ট্রপ্রবাসী নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ঘোল এলাকার সাইলো জেটিসংলগ্ন পশুর ও শ্যালা নদীর মোহনা থেকে কোস্টগার্ডের সদস্যরা ভাসমান অবস্থায় রিয়ানার মরদেহ উদ্ধার করেন।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, উদ্ধারকৃত মরদেহটি চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গত শনিবার দুপুরে সুন্দরবনের পশুর ও ঢাংমারী নদীর মোহনায় পর্যটকবাহী একটি জারিবোট (ফাইবার ট্রলার) উল্টে গেলে রিয়ানা আবজাল নিখোঁজ হন। ওই নৌযানে নারী-শিশুসহ মোট ১৩ জন পর্যটক ছিলেন। তাদের কেউ কেউ সাঁতরে তীরে ওঠেন, কয়েকজনকে স্থানীয় লোকজন উদ্ধার করেন। তবে রিয়ানাকে তখন খুঁজে পাওয়া যায়নি।

রিয়ানা ঢাকার উত্তরার বাসিন্দা আবুল কালাম আজাদের মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশালে। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর পাইলট ছিলেন। কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে চলে যান।

বাংলাদেশে এসে পরিবারসহ সুন্দরবনের ঢাংমারী এলাকার ‘ম্যানগ্রোভ ভ্যালি’ নামের একটি ইকো-রিসোর্টে বেড়াতে গিয়েছিলেন রিয়ানা। গত শনিবার সকালে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে জারিবোটে করে সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্রের দিকে যাচ্ছিলেন তাঁরা। পথে অন্য একটি হাইস্পিড বোটের ঢেউয়ের তোড়ে তাদের নৌযানটি উল্টে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews