1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সৌদিতে আরও ১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সৌদিতে আরও ১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৮০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর মো. শাজাহান (৪৮) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার বাড়ি ঢাকার কদমতলীতে। শনিবার (২৫ মে) তিনি মারা যান। এ নিয়ে বাংলাদেশ থেকে হজ করতে গিয়ে মোট ছয়জন হজযাত্রী মারা গেলেন।

রোববার (২৬ মে) ধর্মমন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।

পিলগ্রিম সূত্রে জানা যায়, এ বছর হজে গিয়ে গত ১৫ মে প্রথম মারা যান নেত্রকোণার কেন্দুয়ার মো. আসাদুজ্জামান (৫৭), ১৮ মে মারা যান ভোলা সদরের মো. মোস্তোফা (৮৯), ২১ মে মারা যান কুড়িগ্রামের নাগেশ্বরীর মো . লুৎফর রহমান (৬৫), ২৩ মে মারা যান ঢাকার নবাবগঞ্জের মো. মুর্তাজুর রহমান খান (৬৫) এবং ২৩ মে চট্টগ্রামের ফতেপুরের মো. ইদ্রিস (৬৪)।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি বিবেচনায় নেওয়া হয় না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews