1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৭৮ 0 বার সংবাদি দেখেছে
39

নিজস্ব প্রতিবেদক // সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শফি উদ্দিন (৩৬) নামে বগুড়ার এক প্রবাসী নিহত হয়েছেন। নিহত শফি উদ্দিন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে তেলবাহী লড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সৌদি সময় রাত ৩টার দিকে জেদ্দার আল-বালাদ শহর এলাকায় তেলবাহী লড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনার কবলে পড়েন শফি উদ্দিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার বড় ভাই শফিকুল ইসলাম জানান, ‘বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে আমরা তার মৃত্যুর খবর পাই। প্রায় ১৫ বছর আগে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে ভাই সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে একটি তেলবাহী লরি চালাতেন। এক বছর আগে দেশে এসেছিলেন। এখন তার লাশ আসবে। এই কষ্ট কীভাবে সহ্য করব!’

নিহত শফি উদ্দিনের মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, এক বছর আগে বাবা দেশে এসেছিলেন, আমাদের ভালো রাখতে বাবা আবারও বিদেশে গেলেন, অথচ আজ তাকে কফিনে করে ফিরিয়ে আনতে হবে।

বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শফি উদ্দিন অনেক ভালো ছেলে ছিলেন। তার অকালমৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews