1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সৌদি আরবে ৩ দিন নিজ কক্ষে পড়ে ছিল প্রবাসীর লাশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল জেনারেল হাসপাতাল জামে মসজিদের নতুন কমিটি গঠন বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান সৌদি আরবে ৩ দিন নিজ কক্ষে পড়ে ছিল প্রবাসীর লাশ নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩০১, নিখোঁজ ৫,৩৩৯ রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী নেপালের বিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ৯ দিন পর ২ শ্রমিক উদ্ধার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী পার্বতীপুরে রেলওয়ে জিআরপি থানার পুলিশ ২৮ পিস ইয়াবা উদ্ধার মোরেলগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সৌদি আরবে ৩ দিন নিজ কক্ষে পড়ে ছিল প্রবাসীর লাশ

  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি // সৌদি আরবে আবহা শহরে সোহাগ রানা নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর টানা তিন দিন তার লাশ নিজ শয়ন কক্ষে পড়ে ছিল। খবর পেয়ে ওই দেশের পুলিশ লাশটি উদ্ধার করেছে।

আজ শুক্রবার সকালে মৃত সোহাগের পরিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে। এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেলে সৌদি আরবে আবহা শহরের বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

মৃত সোহাগ রানা (৪২) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাফেজ উল্যাহ মিয়ার বাড়ীর বশির উল্যাহর ছেলে। তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন।

মৃত সোহাগের মামাতো ভাই সৌদি প্রবাসী সৈয়দ রিগান জানান, সোহাগ ৭ বছরের বেশি সময় ধরে সৌদিতে আছেন। এর আগে তিনি দুবাইতে ছিলেন। এখানে আসায় পর গত কয়েকমাস তার আকামা ছিল না, পাসপোর্টের মেয়াদও শেষ। কিছুদিন ধরে অনেক চেষ্টা করছিলেন তা নবায়ন করতে। এ নিয়ে হতাশায় ভুগছিলেন সোহাগ।

গত সোমবার (৩১ আগস্ট) থেকে তিনি তার কর্মস্থলের দোকানে যাননি। প্রথম দিন তাকে দোকানে না দেখে অন্য সহকর্মীরা ভেবে ছিলেন তিনি অসুস্থ। দ্বিতীয় ও তৃতীয় দিনও না যাওয়ায় কফিলকে বিষয়টি জানালে তিনি’সহ অন্যরা বাসায় গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ করা।

পরে অনেক ডাকাডাকির পর ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে তারা সোহাগের লাশ রুমে পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা অতিরিক্ত চিন্তা থেকে স্ট্রোকে সোহাগের মৃত্যু হয়েছে। তার লাশ দেশে আনতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews