1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্ত্রীর সম্মান বাঁচাতে ডাকাতদের সঙ্গে লড়াই, গুলিবিদ্ধ স্বামী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭৯০ পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দস্যুমুক্ত সুন্দরবনে ফের দস্যু তৎপরতার শঙ্কা মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ রামপালে ডেঙ্গুর বাড়তি সংক্রমণ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছয়জন গ্রেপ্তার  অভিনয় ছেড়ে দিতে চেয়েও ছাড়েননি সামান্থা

স্ত্রীর সম্মান বাঁচাতে ডাকাতদের সঙ্গে লড়াই, গুলিবিদ্ধ স্বামী

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর কলাপাড়ায় মাহিন নামের এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ওই প্রবাসীর ছেলে নাইমের (২২) পায়ে গুলি চালায় ডাকাত দল। এ ছাড়া প্রবাসীর পুত্রবধূ রেজবি (১৮) ও স্ত্রী রুমা বেগমের (৪০) হাত-পা বেঁধে বেধড়ক মারধর করাসহ দুই বছর বয়সী শিশুসন্তানের মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সবাইকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী রুমা বেগম কালবেলাকে বলেন, তার প্রবাসী স্বামী মালয়েশিয়ায় অবস্থান করছেন। ঘটনার দিন রাতের খাবার খেয়ে ঘরের সব সদস্য ঘুমিয়ে পড়েন। কিন্তু রাত আড়াইটা থেকে ৩টার দিকে ৫-৬ জন ডাকাত তাদের ফ্ল্যাটের দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় বাইরে ডাকাত দলের আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ভেতরে প্রবেশের পর তাদের সবাইকে হাত ও পা বেধড়ক মারধর শুরু করে এবং তার পুত্রবধূকে ধর্ষণচেষ্টা চালায়। এ সময় তার ছেলে নাইম বাধা দিলে তার হাঁটুর ওপরে গুলি করে ডাকাতরা। এরপর শিশুসন্তান তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন লুটে নিয়ে ডাকাতরা পালিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews