1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাতে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনি অফিস উদ্বোধন অনুষ্ঠানে ছুরিকাঘাতে এক কর্মী খুন হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে এ ঘটনা ঘটে।

ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নিহত নজরুল ইসলাম (৪৬) উপজেলার রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী রুবেলের নির্বাচনি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন নজরুল। পরে তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওসি শফিকুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews