1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্বামীর মৃত্যুর ১০ মিনিট পর মারা গেলেন স্ত্রীও - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

স্বামীর মৃত্যুর ১০ মিনিট পর মারা গেলেন স্ত্রীও

  • প্রকাশিত : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি // নোয়াখালীর সেনবাগে স্বামীর মৃত্যুর ১০ মিনিটের ব্যবধানে স্ত্রীও মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। আজ শুক্রবার সকালে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উন্দানিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত দম্পতি একই ইউনিয়নের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং তাদের ৬ ছেলে ও ৩ মেয়ে রয়েছে বলে জানা গেছে।

জানা যায়, স্বামী ছায়দুল হক (৫৯) হঠাৎ করে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্ত্রীসহ পরিবারের সদস্যরা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর শুনে স্ত্রী বিবি মরিয়ম (৫৫) স্তব্ধ হয়ে পড়েন। পরে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে খানিকটা পথ এগোতেই স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী বিবি মরিয়ম (৫৫)।

কেশারপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু তালেব টিপু জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে তাকে উপজেলার কানকিরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর স্বামীর লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন বিবি মরিয়মসহ পরিবারের সদস্যরা। স্বামীর মৃত্যুর ১০ মিনিটের মাথায় কানকিরহাট-হাসানপুর সড়কে অটোরিকশায় স্ট্রোক করে স্ত্রী মরিয়ম রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে একই চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

আবু তালেব টিপু আরও জানান, আজ শুক্রবার সকাল ৯টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষ শোকাহত।

বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews