1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হঠাৎ বিষাক্ত গ্যাসে অসুস্থ আশুলিয়ার ডেবোনিয়ার গার্মেন্টসের অর্ধশত শ্রমিক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

হঠাৎ বিষাক্ত গ্যাসে অসুস্থ আশুলিয়ার ডেবোনিয়ার গার্মেন্টসের অর্ধশত শ্রমিক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে
খোকন হাওলাদার, আশুলিয়া প্রতিনিধি (ঢাকা) // ঢাকার আশুলিয়ার একটি কারখানায় বেশ কিছু শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে । গতকাল বুধবার সন্ধ্যার পরে জামগড়া এলাকার ডেবোনিয়ার গার্মেন্টসে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় অর্ধশত শ্রমিককে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রমিক, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (০৮ নভেম্বর) সকাল থেকেই ডেবোনিয়ার গার্মেন্টসের শ্রমিকেরা কাজ করছিলেন। বিকেল পাঁচটার দিকে শ্রমিকরা কাজ বন্ধ করে বসে ছিলেন। এর কিছু সময় পর কারখানাটির চার ও পাঁচতলার শ্রমিকেরা অসুস্থ বোধ করতে থাকেন। তাঁদের শ্বাসকষ্টের পাশাপাশি মাথা ঘোরা ও বমি বমি ভাব হচ্ছিল। চিকিৎসার জন্য অসুস্থ শ্রমিকদের রাত ৭টার দিকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

নারী ও শিশু হাসপাতাল ছাড়াও অন্যান্য হাসপাতালেও আরও কিছু শ্রমিককে চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন শ্রমিকেরা।

কারখানাটির কয়েকজন শ্রমিক জানান, কারখানার চতুর্থ ও পঞ্চম তলা থেকে গ্যাসের মতো বের হয়। ওই গ্যাসের প্রভাবে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের শ্বাসকষ্ট হওয়ার পাশাপাশি মাথা ঘোরাচ্ছিল। অনেকের বমির ভাব হয়েছে। এরপর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডেবোনিয়ার গার্মেন্টস আজ বন্ধ থাকায় কারখানাটির কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ বলেন, সন্ধ্যার পরে ডেবোনিয়ার গার্মেন্টসের অর্ধশত শ্রমিক তাঁদের হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। তাঁরা শ্বাসকষ্ট হওয়ার পাশাপাশি মাথা ঘোরা ও বমি বমি ভাব হচ্ছিল বলে জানিয়েছেন। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

জানতে চাইলে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘শ্রমিকদের অসুস্থ হওয়ার কথা শুনেছি। কিন্তু শুধু চতুর্থ ও পঞ্চম তলার শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়লেন আর অন্য সব তলার শ্রমিকরা সুস্থ থাকলেন, বিষয়টি আমার কাছে পরিষ্কার নয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews