1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হরমুজ নিয়ে আলোচনায় বাধা দিলে ওমানে হামলার হুমকি ট্রাম্পের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হরমুজ নিয়ে আলোচনায় বাধা দিলে ওমানে হামলার হুমকি ট্রাম্পের

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫৫ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় ওমান ‘বাধা হয়ে দাঁড়ালে’ দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির ঘনিষ্ঠ মিত্র ওমানের সঙ্গে প্রণালিটি পুনরায় চালু করা নিয়ে আলোচনা করছে ইরান। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে প্রায় ছয় মাস ধরে অনেকাংশে বন্ধ রয়েছে।

ফক্স নিউজের প্রতিবেদক ট্রে ইয়িংস্ট জানান, এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প ওমানকে হুমকি দিয়ে বলেন, ‘ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের ওপর বোমা হামলা চালাব।’

তবে ট্রাম্পের কাছে ‘বাধা’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট নয়।

ট্রাম্পের এই হুমকির কয়েক ঘণ্টা আগেই ইরান জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ওমানের সঙ্গে তারা একটি সমঝোতায় পৌঁছেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাংবাদিকদের বলেন, জাহাজ চলাচলের জন্য নির্ধারিত পথের মানচিত্র নিয়ে দুই দেশের মধ্যে একটি ‘বোঝাপড়া’ হয়েছে। যৌথ বিবৃতি প্রকাশের আগে বাকি বিষয়গুলো চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

ওমানও এর আগে আলোচনাকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছে। দেশটি হরমুজ প্রণালির দক্ষিণ পাশে অবস্থিত এবং চলমান সংঘাতে নিজেকে নিরপেক্ষ দেশ হিসেবে দাবি করে আসছে। তবে যুদ্ধের মধ্যে ওমানও ইরানের কয়েকটি হামলার শিকার হয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়। ফলে নৌপথটি পুনরায় চালু করা বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews