1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাজিরায় দেরি হওয়ায় ২ পুলিশকে ঘাস কাটতে বললেন আদালত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

হাজিরায় দেরি হওয়ায় ২ পুলিশকে ঘাস কাটতে বললেন আদালত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৯৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // হাজিরার জন্য আসামিদের নিয়ে পৌঁছাতে আধ ঘণ্টা দেরি হওয়ায় পুলিশের দুই সদস্যকে দুই ঘণ্টা ঘাস কাটার শাস্তি দিলেন আদালত। গত সপ্তাহে এমন শাস্তি দিয়েছেন ভারতের মহারাষ্ট্রের একটি নিম্ন আদালত। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের পরবনি জেলার মানবত থানার দুই কনস্টেবল আগের রাতে ধরা পড়া এক আসামিকে নিয়ে হাজির হন আদালতে। সকাল ১১টায় হাজিরার কথা থাকলেও দুই পুলিশ কর্মী আধ ঘণ্টা পরে সাড়ে ১১টা নাগাদ হাজির হয়েছিলেন। এতেই ক্ষুব্ধ হন ম্যাজিস্ট্রেট। দুই পুলিশ কর্মীকে দু’ঘণ্টার ঘাস কাটার নির্দেশ দেন তিনি।

যদিও ম্যাজিস্ট্রেটের আদেশ এখনও কার্যকর হয়নি। ঘাস কাটেননি দুই পুলিশ কর্মী। আপাতত কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন তাঁরা। অন্যদিকে পুলিশের সংগঠনগুলি সাজা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পরবনির এসপি যশবন্ত কালে বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পরে কনস্টেবলদের বক্তব্যসহ একটি বিশদ প্রতিবেদন বিচার বিভাগে পাঠানো হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews