1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাতকড়া নিয়েই পালাল যুবলীগ নেতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

হাতকড়া নিয়েই পালাল যুবলীগ নেতা

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পুলিশের হাত থেকে হাতকড়া নিয়েই পালিয়েছে যুবলীগ নেতা সাইকুল ইসলাম। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের চান্দের বাজারে থানা পুলিশের হাত থেকে হাতকড়াসহ তিনি পালিয়ে যান।

সাইকুল উপজেলার ধনপুর ইউনিয়নের শিলডোয়ার গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ্জত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংবাদ পেয়ে জিআর মামলার পলাতক আসামি যুবলীগ নেতা সাইকুল ইসলামকে সীমান্ত এলাকার চান্দের বাজার থেকে রাত ৯টায় গ্রেপ্তার করে থানা পুলিশ।

জানা যায়, এ সময় পুলিশ তাকে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নিতে চাইলে তার পরিবারের লোকজন ও স্থানীয় একটি চক্র সংঘবদ্ধ হলে সাইকুল হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যান।

এমন সময় বাধ্য হয়ে থানার উপপরিদর্শক নবী হোসেনসহ সঙ্গীয় ৪ জন পুলিশ সদস্য হ্যান্ডকাফ (হাতকড়া) রেখে থানায় ফিরে যান। এ বিষয়টি স্বীকার করেছেন থানার উপপরিদর্শক নবী হোসেন। এ বিষয়ে জানতে চেয়ে বিশ্বম্ভরপুর থানার ওসি কাওছার আলমকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews