1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাতকড়া পরে বাবার জানাজায় যুবলীগ নেতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

হাতকড়া পরে বাবার জানাজায় যুবলীগ নেতা

  • প্রকাশিত : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজশাহীর বাঘা উপজেলায় আবুল কালাম আজাদ (৪৫) নামের এক যুবলীগ নেতা তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নেন।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে রাত ৮টার দিকে জানাজায় অংশ নেন তিনি। এ সময় তিনি হাতকড়া পরানো অবস্থায় ছিলেন।

জানা গেছে, আবুল কালাম আজাদের বাড়ি উপজেলার বাঘার আড়ানী পৌর এলাকার শাহাপুর গ্রামে। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। এর আগে গত বুধবার সকালে একটি মামলায় গ্রেপ্তার করে বাঘা থানার পুলিশ। গ্রেপ্তারের দুই দিন পরই তার বাবা আজাহার আলী (৭০) মারা যান।

আবুল কালাম প্যারোলে মুক্তি পাওয়ার পর তাকে কড়া পুলিশ পাহারায় বাঘার আড়ানী ঈদগাহ ময়দনে আনা হয়। এরপর জানাজা শেষে তার বাবার দাফন সম্পন্ন হলে আবার তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আবুল কালাম আজাদের পক্ষে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটি লিখিত আবেদন করেন রাজশাহীর জজকোর্টের আইনজীবী মোমিনুল ইসলাম।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র সহকারী কমিশনার রিয়াকত সালমান জুডিশিয়াল শাখা, জেলা প্রশাসকের কার্যালয় স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে তিন ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, কারাগার থেকে প্যারোলে মুক্তি পাওয়ার পরে নিয়ম তান্ত্রিকভাবে তাকে সব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে তাকে তার বাবার জানাজায় নিয়ে আসা হয়। জানাজা শেষে আবার তাকে কারাগারে নেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews