1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাতীবান্ধায় গরু ভর্তি নছিমন উল্টে এক ব্যবসায়ী নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

হাতীবান্ধায় গরু ভর্তি নছিমন উল্টে এক ব্যবসায়ী নিহত

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১০৬ 0 বার সংবাদি দেখেছে
23
এস এম আলতাফ হোসাইন সুনন, লালমনিরহাট থেকে // লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গরু ভর্তি ভটভটি ( নছিমন) উল্টে আফজাল হোসেন (৪৮) নামে এক মাংস (কসাই) ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার(২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া চিড়ার মেইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাংস ব্যবসায়ী আফজাল হোসেন উপজেলা টংভাঙ্গা এলাকার আব্দুর রহমানের ছেলে। সে স্থানীয় মুক্তিযোদ্ধা বাজারে মাংস বিক্রেতা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসার জন্য ভটভটিতে গরু নিয়ে পাশ্ববর্তি কালীগঞ্জ উপজেলার চামটার হাটে যাওয়ার পথে। পথিমধ্যে দইখাওয়া বাজারের চিড়ার মিল এলাকায় পৌছলে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এ সময় গাড়ি ও গরুর নিচে চাপা পড়েন ব্যবসায়ী আফজাল হোসেন। স্থানীয়রা গাড়িটি সড়িয়ে গুরুতর আহত অবস্থায় আফজাল হোসেনকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরু ভর্তি ভটভটি উল্টে নিচে চাপা পড়ে মাংস বিক্রেতা আফজাল হোসেনের মৃত্যু হয়েছে।
হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ ওসি  সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সড়ক দুর্ঘটনায় তার মুত্যু হয়। ঘটনাটি দুঃখজনক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews