হাতীবান্ধায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, থানায় মামলা দায়ের
প্রকাশিত :
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
৮৩
0 বার সংবাদি দেখেছে
লালমনিরহাট প্রতিনিধি // লালমনিরহাটের হাতীবান্ধায় জমিজমা ও পারিবারিক কলহকে কেন্দ্র করে এক নারীকে মারধর, শ্লীলতাহানি ও হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে বাপ ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৪নং টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকার বাসিন্দা মোছাঃ নাছিমা বেগম এর স্বামী মোঃ রনির ভাইদের সাথে একই এলাকার মোহাম্মদ আলী (টারু মেম্বার ) এর পরিবারের সঙ্গে পূর্ব থেকেই জমি ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জেরে গতকাল রবিবার ( ৯ আগস্ট ২০২৬) রাত ৮টার দিকে রনির চায়ের দোকানের সামনে এসে নাসিমা বেগম ও তার স্বামী রনির সাথে অশালীন ভাষায় বাক বিতোন্ডা ও তর্ক-বিতর্ক শুরু করেন।
একপর্যায়ে মোহাম্মদ আলীর নির্দেশে মোঃ সায়েম ও মোহাম্মদ আলী বাঁশের লাঠি দিয়ে নাসিমা বেগম ও তার স্বামীকে মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ফুলা-জখম হয়। এ সময় সায়েম নার্সিংহ বেগমের মাথার চুল ধরে টানাহেঁচড়া করেন এবং পরনের কাপড় বিবস্ত্র করার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় স্বামী স্ত্রীর আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদেরকে উদ্ধার করেন। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বর্তমানে তিনি হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনা নাসিমা বেগম নিজে বাদী হয়ে বাবা ছেলেকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আশরাফুল বলেন এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।