1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাতীবান্ধায় প্রতিপক্ষকে ফাঁসাতে বাড়ীতে আগুন দেয়ার অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

 হাতীবান্ধায় প্রতিপক্ষকে ফাঁসাতে বাড়ীতে আগুন দেয়ার অভিযোগ

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ 0 বার সংবাদি দেখেছে
32
এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট // লালমনিরহাটের হাতীবান্ধায় নিজ বাড়ীতে আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। সম্মেলনে আব্দুর রহিম একটি লিখিত বক্তব্য পাঠ করে উপস্থিত সাংবাদিকদের শোনান।
ঘটনাটি ঘটেছে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের  ৮ নং ওয়ার্ডের উত্তর আমঝোল এলাকায়।
এ ঘটনায় আজ সোমবার  দুপুরে ভুক্তভোগী আব্দুর রহিম তার নিজ বাড়িতে তার পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন।
এ সময় তিনি বলেন, একই এলাকার আনোয়ার হোসেনের পুত্র হাফিজুল, সাইফুল, মফিজুল এর সাথে দীর্ঘদিন ধরে জমিসহ বিভিন্ন নিয়ে কলহ চলছিল।
এ অবস্থায় গত ৩০ তারিখ রাতে হাফিজুলের চাচার বাড়িতে কে বা কাহারা আগুন দেয়।
এবিষয়টিকে কেন্দ্র করে সাইফুল ইসলাম বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি বাড়ি পুড়ে যাওয়ার এজাহার দায়ের করেন। সেখানে তিনি আমার চাচা নুরল ইসলামসহ আরো অনেককে আসামী করেন।
এ সময় তিনি দাবী করেন হাফিজুলের চাচার বাড়িতে আগুন লাগানোর বিষয়ে আমরা কেউ জড়িত নই।
তিনি প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধানসহ মিথ্যা ও হয়রানীমুলক মামলা থেকে মুক্তির জন্য আবেদন জানান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর চাচা নুরুল ইসলাম, ফরমান আলী ও প্রতিবেশি আবুল হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews