1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাদির হত্যাকারী দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করল পুলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

হাদির হত্যাকারী দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করল পুলিশ

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ 0 বার সংবাদি দেখেছে
59
অনলাইন ডেস্ক // ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান হোতা ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে ফয়সাল ও তার এক সহযোগী ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমিয়েছে।

হত্যাকাণ্ডটি অত্যন্ত সুপরিকল্পিত ছিল উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ‘ডিএমপি এই মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়ে হত্যার কথা স্বীকার করেছে।

পলাতক মূল খুনিদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে বলেন, ‘তদন্তের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ৭-৮ দিনের মধ্যেই আদালতে এই আলোচিত হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হবে। যারা এই খুনের পেছনে কলকাঠি নেড়েছে এবং যারা মাঠ পর্যায়ে সরাসরি অংশ নিয়েছে, তাদের সবার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করাই এখন পুলিশের লক্ষ্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews