1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হামলা-মামলা করে ক্ষমতায় থাকা যায় না : মোমিন মেহেদী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

হামলা-মামলা করে ক্ষমতায় থাকা যায় না : মোমিন মেহেদী

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, হামলা-মামলা করে ক্ষমতায় থাকা যায় না। তার প্রমাণ হিটলার-মুসিলিন- চেঙ্গিসের ইতিহাস। ইতিহাস থেকে শিখুন দেশবিরোধীদের রাজনৈতিক ক্ষমতা কেড়ে নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ শহিদ জিয়ার সন্তান হিসেবে বাংলাদেশে গণতান্ত্রিক সৌন্দর্য্য তৈরি করুন।

২০ জুলাই সকালে তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ‘নতুনধারার নেতাদের উপর হামলা’র প্রতিবাদে বিক্ষোভ সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, আফতাব মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নতুনধারার রাজনীতি করার কারণে কেন্দ্রীয় সদস্য জামান সরকারের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ ও বিভিন্ন মহল নিন্দা জানিয়েছে। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর দেয়া অভিযোগে জানানো হয়েছে, ‘দীর্ঘদিন যাবৎ নতুনধারার ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, জামান সরদারসহ অনেককেই নতুনধারার রাজনীতি না করার জন্য চাপ প্রয়োগ করছিলেন ফতুল্লার টাগারপাড়েরর একজন নেতা ও তার সাঙ্গপাঙ্গরা। তাতে কর্ণপাত না করে নতুনধারার রাজনীতিতে সক্রিয় থাকাকে কেন্দ্র করে গত ১৮ জুলাই বেলা ১১ টার দিকে জামান সরদারের উপর হামলা চালান অভিযুক্ত নেতা, এসময় স্থানিয় লোকজন তাকে সরিয়ে দিলে তিনি দ্রুত স্থান ত্যাগ করার সময় তাকে দেখে নেয়ার হুমকি দেন জনৈক নেতা।’ এ বিষয়ে থানায় অভিযোগ করা হলেও নিরাপত্তার অভাবে হামলাকারী ও তার সহযোগিদের নাম উল্লেখ করেননি বলে জামান সরকার।

মোমিন মেহেদী তার বক্তব্যে আরো বলেন, নির্মম হলেও সত্য বাক স্বাধীনতা, বৈষম্য আর কোটামুক্ত দেশ গড়ার কথা বলে যে জুলাই হয়েছিলো, সেই জুলাই আজ জাতির কন্ঠরোধ করতে মরিয়া হয়ে উঠেছে। রাজনৈতিক দল, সরকার, পুলিশ-প্রশাসন নিরব নিপীড়নের শিকার করছে ছাত্র-যুব-জনতাকে। তার সর্বশেষ প্রমাণ নতুনধারার নেতাকর্মীদের উপর হামলা-হুমকি। গত ১৩ বছর রাজপথে তারা গণ মানুষের দাবিতে থেকেছে। এখন নতুনধারাকে বিশেষ কোনো একটি দলের নামের সাথে ট্যাগ দিয়ে মবের শিকার বানাতে চাইছে, যা মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান ও রাষ্ট্রের নীতি বিরুদ্ধ। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে তারেক রহমান সরকারের উচিৎ হবে নিরপেক্ষতা বজায় রেখে ধর্ম-মত-বর্ণ-দল নির্বিশেষে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews