1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হামের উপসর্গে শেবাচিম হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭৯০ পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দস্যুমুক্ত সুন্দরবনে ফের দস্যু তৎপরতার শঙ্কা মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ রামপালে ডেঙ্গুর বাড়তি সংক্রমণ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছয়জন গ্রেপ্তার 

হামের উপসর্গে শেবাচিম হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫১ 0 বার সংবাদি দেখেছে

দক্ষিণ বঙ্গে ক্রমেই ভয়াল রূপ নিচ্ছে হামের সংক্রমণ। বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এ নিয়ে চলতি বছরের সাড়ে সাত মাসে বরিশাল বিভাগে হাম ও এর উপসর্গে প্রাণ হারাল মোট ৫৭ জন শিশু।

সোমবার (১৭ আগষ্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছেন ১২ হাজার ২০৭ জন শিশু-কিশোর। এর মধ্যে ১১ হাজার ৬৬৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আবদুল মুনয়েম সাদ বলেন, হামে আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিভাগে বিশেষ নজরদারি চালু রয়েছে। হাসপাতালে চিকিৎসার যেন কোনো ঘাটতি বা অবহেলা না ঘটে, সে বিষয়ে মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মাঠপর্যায়ে নিয়মিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জোরদার করার পাশাপাশি অভিভাবকদের মাঝে হামের লক্ষণ ও সচেতনতা বৃদ্ধি না করলে এই সংক্রমণ রোধ করা কঠিন হয়ে পড়বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews