1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হামে আরও ৫ জনের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হামে আরও ৫ জনের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৩৭ 0 বার সংবাদি দেখেছে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে; এই সময়ে আরো ১৫৪ জনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। আর হামের লক্ষণ নিয়ে ৬৩১ জন মারা গেছে।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৭২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮ জন, সিলেটে ৮২ জন, চট্টগ্রামে ৫১ জন, বরিশালে ৪০ জন, ময়মনসিংহে ৬২ জন, খুলনায় ২৮ জন এবং রংপুরে ৮ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বুধবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ৯৬৫ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ৯০২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

এর মধ্যে ঢাকা বিভাগে ৩৭২ জন, রাজশাহীতে ৪৪, সিলেটে ৮৭, চট্টগ্রামে ১৮০, বরিশালে ১০৭, ময়মনসিংহে ৫৮, খুলনায় ৪১, রংপুরে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এক লাখ ২ হাজার ৯৯৩ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে গেছে। নমুনা পরীক্ষায় তাদের মধ্যে ১২ হাজার ২৮৬ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৬ হাজার ৪১১ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৮২ হাজার ৭৫৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews